বিকেলে গণমাধ্যমে কথা বলবেন তামিম ইকবাল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

বিকেলে গণমাধ্যমে কথা বলবেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৩ ০৪:৩৪:৪৯ পূর্বাহ্ন

বিকেলে গণমাধ্যমে কথা বলবেন তামিম ইকবাল

তামিম ইকবাল।


তামিম ইকবালকে নিয়ে প্রায় প্রতিদিনই চর্চা হয় বাংলাদেশ ক্রিকেটে। কারণ, এখন পর্যন্ত তামিম দলের অপরিহার্য খেলোয়াড়। হঠাৎ অবসরের ঘোষণা, অধিনায়কত্ব ছাড়া তারপর বিশ্বকাপের দলে না থাকা সব মিলিয়ে তামিমের ভবিষ্যত পরিকল্পনা কি? তামিম হয়তো গণমাধ্যমের কাছে অনেক কিছুই পরিস্কার করবেন আজ বিকেল ৫টায়।

বনানী ডিওএইচএসের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করবেন তামিম। ইতোমধ্যে তামিমের বাসভবনের সামনে সংবাদকর্মীদের ভিড় বাড়তে শুরু করেছে।

বাংলাদেশের ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে আজ বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসেছিলেন তামিম ইকবাল। ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে আলোচনা চলে তামিম-পাপনের। পাপনের বাসভবন থেকে বেলা দেড়টার কিছুক্ষণ পরই চলে যান তামিম। তবে গণমাধ্যমের সঙ্গে কোনো ধরণের কথাই বলেননি টাইগার এই ওপেনার।

এর আগে তামিম ইকবাল ইস্যুতে বিসিবি সভাপতি জানান, তামিমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বিপিএলের পর। পাপন বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদও শেষের দিকে। দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক