ব্রাজিলিয়ানের ‘ম্যাজিকে’ কিংসের প্রতিশোধ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ AM

ব্রাজিলিয়ানের ‘ম্যাজিকে’ কিংসের প্রতিশোধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৩ ০৮:৪৫:৪৫ AM

ব্রাজিলিয়ানের ‘ম্যাজিকে’ কিংসের প্রতিশোধ

ছবি: সংগৃহীত


অবিশ্বাস্য, দুর্দান্ত! যে কোনো বিশেষণেই বিশেষায়িত করা যায় কিংসের ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েল ফেরেইরার করা আজকের গোলটি। ৮৮ মিনিটে বক্সের কয়েক গজ সামনে থেকে বুদ্ধিদীপ্ত চীপে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠান তিনি। তাতে পুরো কিংস অ্যারেনা মাতে উল্লাসে।

গোলরক্ষক পোস্ট থেকে সামনে এগিয়ে আছেন। ফরোয়ার্ডরা দূর থেকে চীপ করে গোল করেন। এমন দৃশ্য দেখা যায় আন্তর্জাতিক ফুটবলে এবং আন্তর্জাতিক মানের ফুটবলারদের কাছ থেকে। বাংলাদেশে কিংস অ্যারেনার দর্শকরা আজ এমন এক গোলেরই সাক্ষী হলেন।

মিগুয়েলের এই গোলে জয় নিশ্চিত করেছে কিংস। অ্যাওয়ে ম্যাচে মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশনের কাছে হেরেছিল কিংস। এবার ঘরের মাঠে তাদের ২-১ গোলে হারিয়ে প্রতিশোধ নিলো বাংলাদেশের ক্লাবটি। পাঁচ ম্যাচ শেষে পূর্ণ দশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো তারা। ১১ ডিসেম্বর ভারতে গিয়ে উড়িষা এফসিকে হারাতে পারলে আবার এশিয়ান অঞ্চলের আঞ্চলিক সেমিফাইনাল খেলার সুযোগ মিলবে বাংলাদেশের কোনো ক্লাবের।

কিংস অ্যারেনা যে কিংসের দুর্গ সেটা আজ আবার প্রমাণ হলো। ১০ মিনিটে পিছিয়ে পড়ে কিংস। পিছিয়ে পড়ার চাপ কিংসের ফুটবলারদের তেমন গ্রাস করেনি। গোলের চেষ্টা করে গেছেন তারা অনবরত। ৮০ মিনিটে গিয়ে সফল হয়েছেন। এই সফলতার উৎস বাংলাদেশের ওয়ান্ডার বয় শেখ মোরসালিন। বাম প্রান্ত থেকে তার করা ক্রসে হেড করেছেন কিংসের বিদেশি ফুটবলার গফুরভ। তাতে ম্যাচে আসে সমতা।

সমতা আসার পর কিংস পূর্ণ তিন পয়েন্টের জন্য মরিয়া হয়ে উঠে। আরো কয়েকটি কর্ণার আদায় করে। তবে শেষ পর্যন্ত মিগুয়েলের ম্যাজিকে কিংস পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। এএফসি কাপে তিন হোম ম্যাচেই পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করল কিংস।

এম সি



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক