টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ AM

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৩ ১০:০১:১৬ AM

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ



বিশ্বকাপ ব্যর্থতার পর সাদা পোশাকের ক্রিকেট দিয়ে আবার মাঠে ফিরছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে প্রবেশ করলো বাংলাদেশ। 

এই ম্যাচে নতুন এক ক্রিকেটারের অভিষেকও দেখছে বাংলাদেশ। সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে এই টেস্টে জায়গা পাচ্ছেন শাহাদাৎ হোসেন দিপু। দলে ওপেনার হিসেবে আছেন মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান। আর লিটন দাসের স্থলে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান। 

এই টেস্টে বাংলাদেশ একাদশ সাজিয়েছে একজন পেসার নিয়ে। শরীফুল ইসলামের পাশাপাশি বোলিং বিভাগ সামাল দিবেন তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ এবং নাঈম হাসান।

নিউজিল্যান্ড দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন ইশ সোধি এবং এজাজ প্যাটেল। দলে খুব বেশি চমক রাখা হয়নি। বোলিং বিভাগে আছেন মোট ৫ জন।  সোধি এবং এজাজকে সিলেটের সবুজ পিচে সঙ্গ দেবেন পার্ট টাইমার গ্লেন ফিলিপস। দলে আছে দুই পেসারও। অধিনায়ক টিম সাউদির সঙ্গে পেস বিভাগে আছেন কাইল জেমিসন। 

বাংলাদেশ একাদশ: 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান ।

নিউজিল্যান্ড একাদশ:

টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, এজাজ প্যাটেল।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক