দুই ইউকেটে দলীয় শতরান পেরোল বাংলাদেশের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

দুই ইউকেটে দলীয় শতরান পেরোল বাংলাদেশের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৩ ১১:৩৯:১৩ পূর্বাহ্ন

দুই ইউকেটে দলীয় শতরান পেরোল বাংলাদেশের


নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। ২ উইকেটে হারিয়ে ফেললেও ইনিংসের ২৭ তম ওভারেই দলীয় শতরান পেরিয়েছে বাংলাদেশ। 

টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে দুই দলের একাদশে স্পিনারের ছড়াছড়ি দেখেই আঁচ করা যাচ্ছিল, সিলেটের উইকেটে  স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারে। বাংলাদেশ এক পেসারের বিপরীতে তিন স্পিনার নিয়ে দল সাজিয়েছে।

অন্যদিকে, নিউজিল্যান্ডের দুই পেসার টিম সাউদি, কাইল জেমিসনের সঙ্গে স্পিনে আছেন লেগ স্পিনার ইশ সোধি ও বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। এছাড়া দলের প্রয়োজনে হাত ঘোরাতে পারেন অফ স্পিনার গ্লেন ফিলিপস। এখন পর্যন্ত বাংলাদেশের পতন হওয়া দুটি উইকেটই তুলে নিয়েছেন কিউই দুই স্পিনার। 

টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি নাজমুল হোসেন শান্তর দল। যদিও ইনিংসের শুরু থেকেই নড়বড়ে ছিলেন ওপেনার জাকির। শেষমেশ টাইগার ওপেনারকে মুক্তি দেন এজাজ প্যাটেল। 

ইনিংসের ১৩ তম ওভারে প্যাটেলের অফ স্ট্যাম্পে পিচ করা ডেলিভারি পেছনের পায়ে ভর করে খেলতে চেয়েছিলেন জাকির। কিন্তু টার্ন করা বলটি সরাসরি আঘাত করে অফ স্টাম্পে। সমাপ্তি ঘটে জাকির হাসানের অস্বস্তিকর ইনিংসের। ১ চারে ৪১ বলে ১২ রান করেন বাঁহাতি ওপেনার। তার বিদায়ে ভাঙে ৩৯ রানের উদ্বোধনী জুটি।

এরপর আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়কে নিয়ে লড়তে থাকেন শান্ত। দুজনের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে রানটাও বাড়ছিল বাংলাদেশের। ইতিবাচক ব্যাটিংয়ে জুটির রান ছাড়ায়। তবে লাঞ্চ বিরতিতে যাওয়ার কিছুক্ষণ আগেই বাজে শট খেলতে গিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। 

গ্লেন ফিলিপসের ফুল টস ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে চেয়েছিলেন শান্ত। কিন্তু ঠিকঠাক খেলতে পারেননি। মিড-অনে ক্যাচ তালুবন্দী করেন কেন উইলিয়ামসন। ফেরার আগে ২ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৩৭ রান করেন শান্ত। তার বিদায়ে ভাঙে ৫৩ রানের দ্বিতীয় উইকেট জুটি। 

এরপর প্রথম সেশনের বাকি পথ পাড়ি দেন মুমিনুল হক এবং জয়। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১০৪ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় টাইগাররা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক