প্রথমবার জাতীয় দলে রাকিবুল, সেরাটা দেওয়ার আশা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ AM

প্রথমবার জাতীয় দলে রাকিবুল, সেরাটা দেওয়ার আশা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৩ ০৮:৪৪:১০ AM

প্রথমবার জাতীয় দলে রাকিবুল, সেরাটা দেওয়ার আশা

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রাকিবুল হাসান। যার নামটা শুনলে সবার আগেই অনায়াসে চলে আসে দেশের প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে শিরোপার কথা। যদিও তা এসেছিল অনূর্ধ্ব-১৯ দলের হাত ধরে। ২০২০ সালে এই স্পিনার রাকিবুলের ব্যাটে চড়েই প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশের যুবারা। পরবর্তীতে নিয়মিত ঘরোয়া ক্রিকেটেও তিনি পারফর্ম করেছেন। এবার সেই পারফরম্যান্সের সুফল পেলেন রাকিবুল।

ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। যেখানে তারা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ এই ক্রিকেটার। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েই রাকিবুল  জানালেন নিজের অনূভুতির কথা। আশাপ্রকাশ করলেন দলের হয়ে নিজের সেরাটা দেওয়ার, ‘এটা আসলে খুবই বড় খবর আমার জন্য, সবারই তো স্বপ্ন থাকে একদিন না একদিন জাতীয় দলের হয়ে খেলার। আমার জন্যও এখন সুযোগ এসেছে, আলহামদুলিল্লাহ। যদি সুযোগ পাই তাহলে অবশ্যই আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। একইসঙ্গে দলের জয়েও বড় অবদান রাখতে চাই।’

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন, যেখানে প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং খেলা তাদেরই মাঠে। সবকিছু মিলিয়ে একটু চ্যালেঞ্জ দেখছেন কি না এমন প্রশ্নে রাকিবুলের জবাব, ‘কন্ডিশন কিংবা প্রথম সুযোগ মিলিয়ে চ্যালেঞ্জ তো অবশ্যই থাকে। ম্যাচ বাই ম্যাচেই চ্যালেঞ্জ থাকে যেকোনো কন্ডিশনে। চেষ্টা থাকবে আমার যতুটুকু সামর্থ্য আছে ততটুকু দেওয়ার।’

এম সি



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক