৬৭ রান করে ফিরলেন মুশফিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ AM

৬৭ রান করে ফিরলেন মুশফিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১২/২০২৩ ১১:২৬:৫৬ AM

৬৭ রান করে ফিরলেন মুশফিক


শান্ত-দিপুরা দ্রুত ফিরলেও এক প্রান্ত আগলে রেখেছিলেন মুশফিক। তার সাবলীল ব্যাটিংয়ে রানের চাকাও ঘুরছিল ঠিকমতোই। হাফ সেঞ্চুরি তুলে তিনি এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে ৮৫তম ওভারে অ্যাজাজ প্যাটেলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১১৬ বলে ৬৭ রান।

৮৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান। মিরাজ অপরাজিত আছেন ১৭ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটার নুরুল হাসান সোহানের সংগ্রহ ৭ রান। বাংলাদেশের লিড এখন ২৭৮ রানের।

আগের দিনের ৩ উইকেটে ২১২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের প্রথম বলেই ড্যারিল মিচেলকে এক রান নিয়ে শুরু করেন মুশফিকুর রহিম। তবে আগের দিনের অবিচ্ছিন্ন মুশফিক-শান্ত জুটি এদিন বেশি দূর এগোতে পারেনি।

দিনের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন টিম সাউদি। ওভারের দ্বিতীয় বলটি লেগ স্টাম্পের বাইরে করেছিলেন এই পেসার। লেগ স্টাম্পের বাইরের শর্ট বলে উইকেটেরর পেছনে ক্যাচ দিয়েছেন শান্ত। সাজঘরে ফেরার আগে বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে ১৯৮ বলে এসেছে ১০৫ রান।

শান্ত ফেরার পর উইকেটে এসে দ্রুতই মানিয়ে নেন শাহদাত হোসেন দিপু। ইশ সোধিকে একই ওভারে দুই বাউন্ডারি হাঁকিয়ে আক্রমণাত্মক ইনিংসের ইঙ্গিত দেন তিনি। তবে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি এই তরুণ ব্যাটার। সাজঘরে ফিরেছেন ১৯ বলে ১৮ রান করে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক