ক্রিকেটার নাসুমকে চড় : হাথুরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ AM

ক্রিকেটার নাসুমকে চড় : হাথুরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩/১২/২০২৩ ০৩:৪৫:৪০ AM

ক্রিকেটার নাসুমকে চড় : হাথুরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ

নাসুম আহমদ - চন্ডিকা হাথুরুসিংহ।


বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটার নাসুমকে চড় মারার ঘটনার তদন্ত চেয়ে বিসিবি'র সভাপতি সংসদ সদস্য নাজমুল হাসান পাপনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 

রোববার (৩ ডিসেম্বর) ডাকযোগে এবং ইমেইলে এই লিগ্যাল নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদুর রহমানের পক্ষে ব্যরিস্টার আশরাফ রহমান।

নোটিশ অনুযায়ী, দোষ প্রমাণ হলে জাতীয় দলের প্রধান কোচ হাথুরু সিংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে বিসিবিকে। এছাড়াও ৭২ ঘন্টার মধ্যে এ ঘটনায় ব্যবস্থা না নিলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

এ বিষয়ে ব্যারিস্টার আশরাফ রহমান গণমাধ্যমকে বলেন, বিশ্বকাপ চলাকালীন সময়ে ১২ অক্টোবর ভারতে অবস্থানকালে আমাদের জাতীয় দলের হেড কোচ হাথুরু সিং ক্রিকেটার নাসুমকে চড় মারেন। গণমাধ্যমের মাধ্যমে আমরা এ তথ্য জানতে পারলেও বিসিবিকে এ বিষয়ে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। 

তিনি আরও বলেন, যেহেতু থাপ্পড় মারা একটি ফৌজদারি অপরাধ তার আমরা বিসিবি'র সভাপতিকে একটি লিগ্যাল নোটিশ দিয়েছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে যেন এ ঘটনার সত্যতার প্রেক্ষিতে হাথুরু সিংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। প্রয়োজনে যেন তাকে বরখাস্ত করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক