দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশের মেয়েদের ইতিহাস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ AM

দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১২/২০২৩ ০৯:৫৩:০৯ AM

দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

ছবি: সংগৃহীত


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দেখাতেই জয় পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেটা ছিল মিরপুরে ২০১২ সালে। এরপর টি-টোয়েন্টিতে টানা ১০ ম্যাচ হেরেছে বাংলাদেশের মেয়েরা। ১১ বছর পর বেনোনিতে আজ বহুল প্রতীক্ষিত জয় পেল বাংলাদেশ। বেনোনিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। তাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

বেনোনিতে ১৫০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা ধীরস্থির শুরু করেছিল। ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে স্বাগতিকেরা করে ১৯ রান। এরপরই ঝড় তোলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে স্কোর হয়েছে ৫৪ রান। ইনিংসের ষষ্ঠ ওভারে বাংলাদেশের অফস্পিনার শরীফা খাতুনকে দুই ছক্কা মারেন তাজমিন ব্রিটস। উদ্বোধনী জুটিতে ৫৭ বলে ৬৯ রান যোগ করেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার অ্যানেকে বস্ক ও ব্রিটস। দশম ওভারের তৃতীয় বলে ব্রিটসকে ফিরিয়ে জুটি ভাঙেন রাবেয়া খান। ২৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩০ রান করেন ব্রিটস।

প্রথম উইকেট হারানোর ঠিক পরের ওভারেই আরেকটি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১১ তম ওভারের চতুর্থ বলে তিন নম্বরে ব্যাটিংয়ে নামা অ্যানারি ডার্কসেনকে বোল্ড করেন ফাহিমা খাতুন। দ্রুত ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ১০.৪ ওভারে ২ উইকেটে ৭২ রান। স্বাগতিকদের রানের চাকা এখানেই কিছুটা ধীর হয়ে যায়। তৃতীয় উইকেটে ২৯ বলে ৩২ রানের জুটি গড়েন বস্ক ও সুন লুস। ১৯ বলে ১৮ রান করা লুসকে ফিরিয়ে জুটি ভাঙেন স্বর্ণা আক্তার। তাতে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ১৫.৩ ওভারে ৩ উইকেটে ১০৪ রান।

শেষ ২৭ বলে যখন দক্ষিণ আফ্রিকার ৪৬ রান দরকার, তখন ম্যাচ আরও জমে ওঠে। একের পর এক চার মারতে থাকেন দক্ষিণ আফ্রিকার ওপেনার বস্ক। স্বাগতিকদের জয়ের জন্য সমীকরণ দাঁড়ায় ৩ ওভারে ২৮ রান। হাতে তখনো ৭ উইকেট। এখান থেকেই ম্যাচের ভোল পাল্টানো শুরু করে। ১৮ তম ওভারে বোলিংয়ে এসে ২ রান দিয়ে ২ উইকেট নেন স্বর্ণা। যার মধ্যে ছিল বস্কের উইকেট। ৪৯ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৭ রান করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। ২ ওভারে ২৬ রান, এমন সমীকরণের সঙ্গে শেষ পর্যন্ত পাল্লা দিতে পারেনি স্বাগতিকেরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানে আটকে যায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন স্বর্ণা।

এম সি



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক