আমি অনেকদিন ধরেই সিঙ্গেল: শবনম ফারিয়া
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ AM

আমি অনেকদিন ধরেই সিঙ্গেল: শবনম ফারিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১২/২০২৩ ১২:২১:৫৮ PM

আমি অনেকদিন ধরেই সিঙ্গেল: শবনম ফারিয়া

ছবি: সংগৃহীত


ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ব্যক্তিজীবনের নানা ঘটনাকে কেন্দ্র করে শোবিজ অঙ্গন থেকে খানিক সময়ের বিরতি নিয়েছিলেন তিনি। তবে অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে ‘মোবারকনামা’ ওয়েব সিরিজ দিয়ে আবারও কাজে ফিরছেন এই অভিনেত্রী।

সম্প্রতি কাজ ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন ফারিয়া। যেখানে এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, বর্তমানে শতভাগ সিঙ্গেল তিনি। কারো সঙ্গেই প্রেমের সম্পর্কে নেই। 

শবনম ফারিয়া বলেন, ‘আমি অনেকদিন ধরেই সিঙ্গেল। কবে মিঙ্গেল হবো সেটাও বলতে পারছি না।’ সম্পর্কের বিষয়ে এই অভিনেত্রীর ভাষ্য, ‘আসলে আমার নিজের উপর আর বিশ্বাস নাই। তাই সঙ্গী না খুঁজে সিঙ্গেল আছি। আমি বিশ্বাস করি, রিলেশনশিপ সবসময় উপর ওয়ালা সেট করে রাখেন। তাই আল্লাহ যখন চাইবেন আমি আবার কোথাও সেট হই তখন কিছু হবে।’

বর্তমানে মাস্টার্স শেষ করছেন ফারিয়া। যার কারণে লেখাপড়ায় ফুলটাইম দিতে হচ্ছে তাকে। এ বিষয়ে তিনি বলেন, ‘চারমাস পরেই আমার মাস্টার্স শেষ হবে। তবে আমি খেয়াল করেছি ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয় বেশি। এর প্রভাব শুধু আমার উপর পড়েনা, আমার মা দুই বোনসহ তাদের ফ্যামিলিতে পড়ে। আমার মা কখনো চায়নি আমি অভিনেত্রী হই। এখন আমাকে নিয়ে যখন সমালোচনা হয় মা খুবই আপসেট হয়ে পড়ে। তাই সেনসেবল হওয়া উচিত।’

প্রসঙ্গত, ভালোবেসে বছর পাঁচেক আগে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। বিয়ের দু’বছর না যেতেই তার সেই সংসার ভেঙে যায়। এরপর থেকেই সিঙ্গেল রয়েছেন তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক