অবসরের ৩ বছরের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ নয় : হাইকোর্ট
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৭ PM

অবসরের ৩ বছরের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ নয় : হাইকোর্ট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১২/২০২৩ ০৫:০৬:১৬ AM

অবসরের ৩ বছরের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ নয় : হাইকোর্ট

ছবি : সংগ্রহীত


সরকারি চাকরি থেকে অবসর নেয়ার তিন বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার বিধান বৈধ কি না, এ সংক্রান্ত রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তারা অবসরের তিন বছর পার না হলে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাবেন না।

সোমবার হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালত রায়ে বলেন, রিটকারীরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না পাওয়ায় সম অধিকার ও মৌলিক অধিকার ক্ষুন্ন হওয়ার যে যুক্তি দেখিয়েছেন তা গ্রহণযোগ্য নয়।

আদালতে রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর, অ্যাডভোকেট প্রবীর নিয়োগী শুনানি করেন। নির্বাচন কমিশনের পক্ষে ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত শুনানি করেন।

গত ২৯ নভেম্বর অবসরের তিন বছর পার না হওয়া পর্যন্ত সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তাদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেয়ার বিধান কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের শুনানি শেয় হয়। শুনানি শেষে বিষয়টি রায় ঘোষণার জন্য অপেক্ষামান রাখা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর