প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট মুশফিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ AM

প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট মুশফিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৩ ০১:৩০:১৭ AM

প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট মুশফিক


ক্রিকেটের কেতাবি আউট আছে অনেক প্রকারের। চিরচেনা ক্যাচ, বোল্ড বা অন্য কোন আউট না। মুশফিকুর রহিম নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হলেন হাত দিয়ে বল আটকে দিয়ে। কাইল জেমিসনের বল সলিড ডিফেন্স করেছিলেন মুশফিক। এরপর অহেতুক বলটি ডান হাত দিয়ে ধরে ফেলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। 

নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা এতে ‘হ্যান্ডলড দ্য বল’ আউটের আবেদন করেন। তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন মুশফিক। সবমিলিয়ে অবশ্য তার আগে এমন বিচিত্র আউট হয়েছিলেন আরও অনেকেই।

সবমিলিয়ে ক্রিকেট বিশ্বে ১১তম এবং টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৮ম ক্রিকেটার হিসেবে হাত দিয়ে বল আটকে রানআউট হলেন মুশফিকুর রহিম। সবশেষ ২০০১ সালে ভারতের বিপক্ষে বেঙ্গালোর টেস্টে 'হ্যান্ডেলড দ্য বল' আউট হন মাইকেল ভন। আর ২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে এভাবে আউট হন জিম্বাবুয়ের চামু চিবাবা। 

আইসিসির নিয়ম অনুযায়ী, ব্যাটের স্পর্শ এবং প্রতিপক্ষ দলের ফিল্ডিংয়ের সম্মতি ছাড়া যদি ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে কোনো বলে স্পর্শ করেন তাহলে সেটি ‘হ্যান্ডেল্ড দ্যা বল’ আউটের জন্য বিবেচিত হবে।  

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক