মেসিকে ‘২০৩৪’ বিশ্বকাপেও দেখতে চান ফিফা সভাপতি
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ AM

মেসিকে ‘২০৩৪’ বিশ্বকাপেও দেখতে চান ফিফা সভাপতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১২/২০২৩ ০৯:১৩:৩৬ AM

মেসিকে ‘২০৩৪’ বিশ্বকাপেও দেখতে চান ফিফা সভাপতি

ছবি: সংগৃহীত


আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি পরবর্তী ২০২৬ আসরে খেলবেন কি না সেটি এক অনিশ্চয়তার প্রশ্ন। মেসি নিজে যেমন এখনই সে দরজা বন্ধ করে ফেলেননি, তেমনি নিশ্চয়তা দেননি খেলার ব্যাপারেও। তবুও এ নিয়ে ফুটবলভক্তদের আগ্রহের কমতি নেই। পরবর্তী বিশ্বকাপ আসর বসবে কানাডা ও যুক্তরাষ্ট্রে। সেখানে মেসি খেলবেন কি না তা নিয়ে নিজের মতামত জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সর্বশেষ কাতার বিশ্বকাপ দিয়ে নিজের ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছেন মেসি। আর্জেন্টিনা ও ক্লাব পর্যায়ের ফুটবলে সম্ভাব্য সব অর্জনই উঠেছে তার ঝুলিতে। এমনকি ব্যক্তিগতভাবেও নেই কোনো অপূর্ণতা। সে কারণে মেসি নিজেও জানিয়েছিলেন যে— তার আর চাওয়ার কিছু নেই। ফলে পরবর্তী বিশ্বকাপে খেলা কিংবা নতুন করে কিছু করার তাড়না কাজ না করাটাই স্বাভাবিক! তবুও সতীর্থ ও কোচ থেকে শুরু করে সবাই আরেকটি বার বিশ্বমঞ্চে দেখতে চান মেসিকে।

তবে ফিফা সভাপতির চাওয়াটা প্রায় অসম্ভব বললেও ভুল হবে না। কারণ তিনি মেসিকে ২০৩৪ বিশ্বকাপ আসরেও দেখতে চাওয়ার কথা জানিয়েছেন। হতে পারে সেটি মজাচ্ছলে! সম্প্রতি একটি সাক্ষাৎকারে মেসিকে বিশ্বকাপে দেখতে চাওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে ইনফান্তিনো বলেন, ‘পরবর্তী আসর, তার পরের বিশ্বকাপ এবং ২০৩৪ সালেও। যতদিন পর্যন্ত সে (মেসি) খেলতে চায়!’

কাতার বিশ্বকাপের পর থেকে মেসি ভবিষ্যৎ নিয়ে যতবারই প্রশ্নের মুখোমুখি হয়েছেন, ততবারই তিনি একেকটি বছর ও টুর্নামেন্টকে কেন্দ্র করে ভাবার কথা জানান। তার আপাতত লক্ষ্য আলবিসেলেস্তেদের হয়ে ২০২৪ কোপা আমেরিকায় খেলা। পরবর্তী সিদ্ধান্ত তিনি নিজের ফিটনেস ও ফর্মের ওপর ভিত্তি করে নিতে চাওয়ার কথা একাধিক বারই বলেছেন। সর্বশেষ গত আগস্টের শেষদিকে ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা জানিয়েছিলেন— এখনই তিন অবসরের কথা ভাবছেন না। তবে এটাও তিনি নিশ্চিত নন যে আর কতদিন খেলা চালিয়ে যাবেন।

তিনি বলেন, ‘আমি বিশ্বকাপ নিয়ে ভাবছি না। আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি না যে আমি সেখানে থাকব না। কারণ, যেকোনো কিছু হতে পারে। মূল কারণ আমার বয়স। আমার সেখানে না থাকাটাই স্বাভাবিক। এরপর দেখা যাবে। যতদিন পর্যন্ত মনে হবে আমি ভালো আছি এবং দলে অবদান রাখতে পারি ততদিন পর্যন্ত আমি খেলা চালিয়ে যাব। এখন আমি কেবল কোপা আমেরিকায় যাওয়ার কথাই ভাবছি। এরপর সময় বলবে আমি সেখানে (বিশ্বকাপে) থাকব কি থাকব না।’

বিশ্বকাপ নিয়ে এখনও না ভাবলেও কোপা আমেরিকা নিয়ে ভাবছেন মেসি। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর নিয়ে আলবিসেলেস্তেদের যে লম্বা পরিকল্পনা সেখানে আছেন মেসি। এমনকি তাকে ঘিরেই শিরোপা ধরে রাখার চক কষছে আর্জেন্টিনা। কোপায় খেলা নিয়ে মেসি বলেন, ‘হতে পারে কোপা আমেরিকায় আমরা ভালো কিছু করব এবং আমাদের সবকিছু ভালোভাবেই চলতে থাকবে। হয়তো এমন হবে না। বাস্তবতার দিক থেকে এটি বলা কঠিন।’

এম সি



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক