তিন উইকেট হারিয়ে চাপের মুখে নিউজিল্যান্ড
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ AM

তিন উইকেট হারিয়ে চাপের মুখে নিউজিল্যান্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১২/২০২৩ ০১:২৫:০০ AM

তিন উইকেট হারিয়ে চাপের মুখে নিউজিল্যান্ড


মিরপুরে স্পিনারদের রাজত্ব হবে, সেটা স্পষ্ট ছিল প্রথম দিন থেকেই। নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ১৫ উইকেটের পতন ঘটেছিল। এরপরেই বোঝা গিয়েছিল পিচের চরিত্র। মাঝে দুদিন বৃষ্টি আর আলোকস্বল্পতার জন্য ঢাকা টেস্টে বিঘ্ন ঘটেছিল। ৪র্থ দিন পিচ পুরোপুরি স্পিনবান্ধব। এজাজ প্যাটেল তার ৬ উইকেট দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন ম্যাচের গতি কেমন হতে পারে। 

সেটাই এবার ঘটছে বাংলাদেশের জন্য। মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলামরা পুরোপুরি চেপে বসেছেন কিউই ব্যাটিং লাইনআপের উপর। টাইগারদের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ের পর কেইন উইলিয়ামসন এবং হেনরি নিকোলসকে সাজঘরে পাঠিয়েছে বাংলাদেশ। 

টার্গেট মোটে ১৩৭। ইনিংসের শুরুতেই বাংলাদেশের দরকার ছিল দারুণ কিছুর। সেটাই এনে দিয়েছেন শরিফুল ইসলাম। প্রথম ওভার থেকেই কনওয়েকে ভুগিয়েছিলেন নিজের দুর্দান্ত ইনসুইং দিয়ে। লাঞ্চের পরপরই সেই ইনসুইং দিয়েই কনওয়ের উইকেট তুলে নেন শরিফুল। নিচু হয়ে আসা বলটায় খেই হারান এই ওপেনার। বাংলাদেশ পেয়ে যায় কাঙ্ক্ষিত উইকেট। 

কেইন উইলিয়ামসন এর আগেও বহুবারই বাংলাদেশকে ভুগিয়েছেন। ঢাকা টেস্টের এই ইনিংসেও তাকে নিয়েই ছিল দুশ্চিন্তা। অভিজ্ঞ এই ব্যাটারের শুরুটাও ভাল ছিল। দেখেশুনে বেশকিছু বাউন্ডারিও তুলে নিয়েছিলেন। অবশ্য তাকে বাড়তে দেননি তাইজুল। এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন, তবে তাইজুলের বাড়তি সুইং ব্যাট ফাঁকি দিয়ে চলে যায় উইকেটেরক্ষক সোহানের কারছে। স্ট্যাম্পিংয়ে শেষ হয় উইলিয়ামসনের ইনিংস। 

আর হেনরি নিকোলস ফিরেছেন মিরাজের স্পিনে। মাপা এক বলে লেগবিফোরের শিকার এই ব্যাটার। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক