প্রকাশিত হলো বিপিএলের সূচি
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ AM

প্রকাশিত হলো বিপিএলের সূচি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৩ ০৭:১৩:০৫ AM

প্রকাশিত হলো বিপিএলের সূচি

ছবি : সংগ্রহীত


প্রকাশিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের সূচি। জাতীয় সংসদ নির্বাচনের কারণে খানিকটা পিছিয়ে আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের ১০তম আসর। ৪০ দিনব্যাপী এই আসরের পর্দা নামবে ১ মার্চ।

এবারের আসরে অনুষ্ঠিত হবে মোট ৪৬টি ম্যাচ। যা গড়াবে গত আসরের ন্যায় তিনটি মাঠেই। আলোচনা থাকলেও বাড়েনি মাঠ সংখ্যা। খেলা হবে চট্টগ্রাম, সিলেট ও মিরপুরে।

সিলেট ও চট্টগ্রামে সমান ১২টি ও মিরপুরে অনুষ্ঠিত হবে ২২টি ম্যাচ। লিগ পর্বে প্রতিদিন গড়াবে দুটো করে খেলা। প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স।

১৯ জানুয়ারি মিরপুরে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু, ২৬ জানুয়ারি শুরু হবে সিলেট পর্ব। ৬ ফেব্রুয়ারি ফের ঢাকায় ফিরবে খেলা। ১৩ ফেব্রুয়ারি থেকে খেলা শুরু চট্টগ্রামে। ২৩ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবে বিপিএল, এখানেই গড়াবে ফাইনাল।

প্রতি শুক্রবার দুপুর ২টায় শুরু হবে দিনের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টার সময়। শুক্রবার ছাড়া বাকি দিনের ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টায়। আর রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক