শিরোনাম হীন - নির্মল এস পলাশ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

শিরোনাম হীন - নির্মল এস পলাশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৩ ০২:১৫:৫১ পূর্বাহ্ন

শিরোনাম হীন - নির্মল এস পলাশ

নির্মল এস পলাশ


একটি কবিতা লিখতে চাই তোমায় নিয়ে

শিরোনাম হীন। 

শত - শব্দের মাঝে থাকবে নিঃশব্দতা ।  

প্রগার আঁধারে অদৃশ্য - দৃশ্যমান নয়। 

শুরুটা ছিল অবুঝ হৃদয়ে আকুতি

বোবা ভাষার হৃদ তাড়িত আলাপন। 

হলুদ খামে দূর - দৃষ্টির আবেগ 

এতপর সুদীর্ঘ বিরতি । 

কুড়ি বছর শেষে সন্ধ্যাবিরের

স্মৃতির ছায়াপথে ক্ষণ পথচলা। 

অন্তহীন মুগ্ধতায় অনুরাগে

জীবন নদীতে জলকেলি। 

রঙিন অস্তরাগ উষ্ণ আবাহনে 

নব উদ্দীপনায়। 

ডুবেছিলাম অতল গহীনে 

ভেসেছিলাম দিগন্ত রেখা ছুঁয়ে। 

নির্মল চিত্তে পুরনো গল্পে আদর মেখে

অনন্ত সুতোর টানে। 

অতপর অতলান্তে তৃষিত অশ্রুকনায়

মর্মভেদী নীল দহন। 

এক গোধুলী ক্ষণে বৈশাখী ঝড়

বাতাসে উড়িয়ে দিলো। 

ছিল যত শিরোনাম 

হলো শুন্যযাত্রার শিরোনাম হীন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক