বড় হারে সিরিজ শুরু পাকিস্তানের
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ AM

বড় হারে সিরিজ শুরু পাকিস্তানের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১২/২০২৩ ১০:২৭:৩৫ AM

বড় হারে সিরিজ শুরু পাকিস্তানের

ছবি: সংগৃহীত


নিউজিল্যান্ডের কন্ডিশন উপমহাদেশের যেকোনো দলের জন্য বড় চ্যালেঞ্জ। ব্যতিক্রম কিছু হয়নি পাকিস্তান নারী দলের ক্ষেত্রেও। স্বাগতিক মেয়েদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩১ রানে হেরেছে পাকিস্তানের মেয়েরা।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) কুইন্সটাউনের জন ডেভিস ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৬৫ রান করে নিউজিল্যান্ড নারী দল। সেঞ্চুরি পেয়েছেন সুজি বেটস। জবাবে খেলতে নেমে ৪৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩৪ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। 

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত শুরু পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ১১০ রান তোলেন সিধরা আমিন ও মুনিবা আলী। ৪৪ রান করে মুনিবা ফিরলে ভাঙে সেই জুটি। এরপর অবশ্য আর বড় কোনো জুটি গড়তে পারেনি তারা। সিধরা ছাড়া আর কেউই বড় কোনো ইনিংস খেলতে পারেননি।

ব্যাটারদের নিয়মিত আসা-যাওয়ার মাঝেও এক প্রান্ত আগলে রেখেছিলেন সিধরা। এই ওপেনার ১১৭ বলে ১০৫ রান করে সাজঘরে ফিরলে আর বেশি দূর এগোয়নি পাকিস্তানের ইনিংস।

এর আগে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে নিউজিল্যান্ড। প্রথম উইকেট পেতে ২৬তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে পাকিস্তানকে। ৮৬ রান করে বার্নাডিন বেজিডেনহাট সাজঘরে ফিরলে ভাঙে ১৬৫ রানের উদ্বোধনী জুটি।

বার্নাডিন সেঞ্চুরির না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরলেও এই মাইলফলক ছুঁয়েছেন আরেক ওপেনার সুজি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১০৪ বলে ১০৮ রান। তিনে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন অ্যামিলিয়া করও। ৬৯ বলে ৮৩ রান করেছেন তিনি। 

চারে খেলতে নেমে রীতিমতো ঝড় তোলেছিলেন সুফি ডেভাইন। এই মিডল অর্ডার ব্যাটার ২ চার আর ৬ ছক্কায় ৩৬ বলে করেছেন ৭০ রান। উপরের সারির চার ব্যাটারই ৭০ বা তার বেশি রান করেছেন। তাতে একটা বিশ্বরেকর্ড হয়েছে। মেয়েদের ওয়ানডেতে এই প্রথম ঘটেছে এমন ঘটনা।

এম সি



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক