এবার অক্ষয় কিনলেন ক্রিকেট টিম
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ AM

এবার অক্ষয় কিনলেন ক্রিকেট টিম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৩ ১০:০২:৫৮ AM

এবার অক্ষয় কিনলেন ক্রিকেট টিম

ছবি: সংগৃহীত


বলিউডের অনেক সুপারস্টারের অভিনয়ের পাশাপাশি ক্রিকেটের প্রতিও প্রচুর আগ্রহ রয়েছে। অনেক সেলিব্রিটি ক্রিকেট দলের মালিকও। এর মধ্যে শাহরুখ খান থেকে শুরু করে জুহি চাওলা এবং প্রীতি জিন্তার নাম। এবার সেই তালিকায় যোগ হলো বলিউডের খিলাড়ি কুমার অর্থাৎ অক্ষয় কুমারের নামও।

অক্ষয় কুমারও ক্রিকেট দলের মালিক সুপারস্টারদের লিগে যোগ দিয়েছেন। অভিনেতা সম্প্রতি নতুন ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে শ্রীনগর দল কিনেছেন, এটি T10 ক্রিকেট টুর্নামেন্ট। ২০২৪ সালের ২ মার্চ থেকে ৯ মার্চের মধ্যে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে চলেছে।   এ বিষয়ে অক্ষয় কুমার বলেন, ‘আইএসপিএল এবং শ্রীনগর দলের অংশ হতে পেরে আমি মুগ্ধ। এই টুর্নামেন্টটি ক্রিকেট বিশ্বে একটি গেম-চেঞ্জার হওয়ার প্রতিশ্রুতি দেয় এবং আমি এই অনন্য ক্রীড়া প্রচেষ্টার অগ্রভাগে থাকার জন্য উন্মুখ’। 

অক্ষয়ের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘মিশন রানিগঞ্জ’ বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। অভিনেতাকে আগামীতে দেখা যাবে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিতে। এছাড়া, রোহিত শেট্টির ‘সিংহাম অ্যাগেইনে’ ক্যামিও রোলেও দেখা যাবে তাকে। সব ঠিক থাকলে ২০২৪ সালের ক্রিসমাস উপলক্ষে মুক্তি পাবে অক্ষয় অভিনীত ‘ওয়েলকাম ৩’।

এম সি



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক