নিউজিল্যান্ডে বিজয় দিবস উদযাপন ক্রিকেটারদের
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ AM

নিউজিল্যান্ডে বিজয় দিবস উদযাপন ক্রিকেটারদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১২/২০২৩ ০১:৫৫:২০ AM

নিউজিল্যান্ডে বিজয় দিবস উদযাপন ক্রিকেটারদের


আজ ১৬ ডিসেম্বর। সারাদেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। এই দিনটিতে দেশে নেই জাতীয় দলের ক্রিকেটাররা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছেন শান্ত-সৌম্যরা। বিদেশ বিভূঁইয়ে থেকেও বিজয় দিবস উদযাপন করছেন শান্ত-সৌম্যরা।

বিসিবির ফেসবুক পেজে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, বিজয় দিবসে বাংলাদেশের পতাকা হাতে ছবি তুলেছেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন দলের অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল। এছাড়া দলের কয়েকজন স্টাফও উপস্থিত ছিলেন। বিদেশি কোচদের অবশ্য দেখা যায়নি এই ফটোশুটে।

পরাধীনতার শিকল ছিড়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ডাকে লাখ লাখ বাঙালি পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর ঝাপিয়ে পড়ে। শুরু হয় মুক্তিযুদ্ধ। যে যুদ্ধে ৩০ লাখ বাঙালি মায়ের সন্তান শহীদ হন। তাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। সেই বাঙ্গালি মায়ের সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছে গোটা জাতি। 

মহান বিজয় দিবসে ক্রীড়াঙ্গনেও রয়েছে নানা আয়োজন। মিরপুর শের-ই-বাংলায় প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ফেডারেশনও নিয়েছে নানা উদ্যোগ। 

এদিকে, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ব্যাট বলের লড়াই শুরু হবে ওয়ানডে দিয়ে। আগামী ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে হবে ডানেডিনে। দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে ২০ ও ২৩ ডিসেম্বর যথাক্রমে নেলসন ও নেপিয়ারে। বাংলাদেশ সময় ভোর ৪টায় প্রতিটি ম্যাচ শুরু হবে। 

ওয়ানডের পর হবে টি-টোয়েন্টি ম্যাচ। তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর। প্রথম ম্যাচটি নেপিয়ারে। পরের দুটি মাউন্ট মঙ্গানুইয়ে। প্রথম দুই টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটে। শেষ ম্যাচ ভোর ৬টায়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক