বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো নিউজিল্যান্ড
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ AM

বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৩ ১০:৩০:২৪ AM

বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো নিউজিল্যান্ড


তিন দফা বৃষ্টিতে কমেছে ম্যাচের দৈর্ঘ্য। শেষ পর্যন্ত খেলা ৩০ ওভারে নেমে আসা ম্যাচে ইনিংসের প্রথম ওভারে দুই ব্যাটারকে ফিরিয়ে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। টম লাথাম ও উইল ইয়াংয়ের ব্যাটে রীতিমতো চীনের প্রাচির তুলে কিউইরা। লাথাম সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরলেও, এই মাইলফলক ছুঁয়েছেন ইয়াং। তার শতকে ভর করে বড় সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড।

আজ রবিবার ডানেডিনে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ডিএলএসে নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান তুলেছে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ বলে ১০৫ রান করেছেন ইয়াং। বাংলাদেশের হয়ে ৬ ওভারে ২৮ রানে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার শরিফুল ইসলাম। ডিএল মেথডে বাংলাদেশের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ২৪৪ রানের।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক