পার্থে হারের পর শাস্তিও পেল পাকিস্তান
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ AM

পার্থে হারের পর শাস্তিও পেল পাকিস্তান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৩ ০৮:৪৬:৪৬ AM

পার্থে হারের পর শাস্তিও পেল পাকিস্তান

ছবি: সংগৃহীত


অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত পার্থ টেস্টে পাকিস্তানের পারফরম্যান্স ছিল ভুলে যাওয়ার মতো। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে অসহায় ছিলেন পাকিস্তানের ব্যাটাররা। দুঃস্বপ্নের মতো এমন এক টেস্ট এখনও তাড়া করছে পাকিস্তানকে। পার্থে স্লো ওভার রেটের কারণে এবার তাদের শাস্তি দিয়েছে ইন্টারন্যশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সিরিজের প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে পাকিস্তানের সব খেলোয়াড়কে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকে ২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।

আইসিসির কোড অব কন্টাক্টের ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম করার জন্য দলের সকল সদস্যের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। আর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে এক ওভার কম করার জন্য এক পয়েন্ট করে কেটে নেয়া হয়।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগেল শ্রীনাথ পাকিস্তানের ওপর এই শাস্তির রায় দিয়েছেন। পাকিস্তান নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।

এদিকে সিরিজের দ্বিতীয় টেস্ট মেলবোর্নে শুরু হবে বক্সিং ডেতে। তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচটি ৩-৭ জানুয়ারী সিডনিতে অনুষ্ঠিত হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক