২ কোটি রুপিতে চেন্নাইয়ে মোস্তাফিজ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ AM

২ কোটি রুপিতে চেন্নাইয়ে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯/১২/২০২৩ ১১:৪১:৩২ AM

২ কোটি রুপিতে চেন্নাইয়ে মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান।


দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে নিলামে থাকা মোস্তাফিজুর রহমানকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ের কোকাকোলা এরিনাতে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) এবারের আসরের নিলাম। এই নিলামে সঞ্চালক হিসেবে আছেন মল্লিকা সাগর। তিনিই প্রথম নারী অকশনার হিসেবে আইপিএলের নিলাম সঞ্চালনা করছেন।

এদিন, ২ কোটি ভিত্তিমূল্যে থাকা প্যাট কামিন্সকে প্রথম ডাক দেয় চেন্নাই। অন্য কোনো দল আগ্রহ প্রকাশ না করায় ২ কোটি রুপিতেই মোস্তাফিজকে দলে ভেড়ায় মহেন্দ্র সিং ধোনির দল।

২০১৬ সালে আইপিএলে নিজের অভিষেক আসরেই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন মোস্তাফিজ। সেই মৌসুমে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে দলকে প্রথম শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি।

এবারের আইপিএলে নিজের পঞ্চম ফ্রাঞ্চাইজির হয়ে মাঠে নামবেন মোস্তাফিজ। এখন পর্যন্ত আইপিএলে ৪৮ ম্যাচে ৪৭ উইকেট নিয়েছেন কাটার মাস্টার।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক