ক্যারিয়ার সেরা ইনিংস খেলে যা বললেন সৌম্য
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ AM

ক্যারিয়ার সেরা ইনিংস খেলে যা বললেন সৌম্য

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১২/২০২৩ ১২:৩৯:২৮ PM

ক্যারিয়ার সেরা ইনিংস খেলে যা বললেন সৌম্য


নেলসনে নিজের ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন সৌম্য সরকার। ১৫১ বলে ২২ চার ও দুই ছক্কায় করলেন ১৬৯ রান। দেশের ক্রিকেটে ওয়ানডে ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ রান। তবে এমন দিনেও দল হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। অবশ্য হারলেও ম্যাচসেরা হয়েছেন সৌম্য। 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সৌম্য বলেন,  'সেঞ্চুরি করতে পারায় খুশি কিন্তু দল না জেতায় হতাশ। যদি জিততে পারতাম তাহলে এটা অনেক বেশি স্পেশাল হতো। পাওয়ার প্লেতে যদি আমরা তিন উইকেট না হারাতাম তাহলে ভিন্ন হতো। আমরা মাঝে জুটি পেয়েছিলাম কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে মিরাজ-মুশফিকের উইকেট হারিয়েছি। যদি তা না হতো তাহলে বড় পুঁজি হতে পারত।'

সৌম্য জানান বল দেখেই কেবল নিজের খেলাটা খেলেছেন, 'আমি অনেকদিন পর দলে এলাম, আমরা নেটে কঠোর পরিশ্রম করছি। খুব বেশি চিন্তা করিনি। শুধু বল দেখেছি আর নিজের খেলাটা খেলেছি।'

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক