পাখিদের জীবন বাঁচাতে শ্রীমঙ্গলের হাইল হাওরে শিকারের জাল জব্দ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩২ PM

পাখিদের জীবন বাঁচাতে শ্রীমঙ্গলের হাইল হাওরে শিকারের জাল জব্দ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২/১২/২০২৩ ০৮:৩৭:৫২ AM

পাখিদের জীবন বাঁচাতে শ্রীমঙ্গলের হাইল হাওরে শিকারের জাল জব্দ

শিকারের উদ্দেশ্যে পেতে রাখা ৫০০ মিটার অবৈধ জাল উদ্ধার। ছবি : জৈন্তা বার্তা


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম ভাড়াউরা হাইল হাওরাঞ্চল থেকে পাখি শিকারের উদ্দেশ্যে পেতে রাখা ৫০০ মিটার অবৈধ জাল উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঐ হাওরাঞ্চল এলাকায় অভিযান চালানো হয়। প্রায় ১ কিলোমিটার জায়গায় পেতে রাখা হয় জাল। এসময় কোনো শিকারীকে পাওয়া যায়নি।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, একশ্রেণির লোক পরিযায়ী পাখি শিকারের উদ্দেশ্যে হাইল হাওরের এক কিলোমিটার যায়গায় জাল পেতে রেখেছে। রাতে পরিযায়ী পাখি এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যাওয়ার সময় এসব জালে আটকে মারা পড়ছে। এসব জাল জব্দ করার লক্ষ্যে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শুক্রবার বিকালে হাওরে অভিযানে নামে। সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানের সময় হাওরে ৫০০ মিটার জাল জব্দ করা হয়। তবে এসময় কোনো শিকারীকে পাওয়া যায়নি। 

অভিযানে অংশ নেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়ার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম, জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট তাজুল ইসলাম, শুব্রত সরকার প্রমুখ।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়ার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, জাল উদ্ধারের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পাখি সংরক্ষণে এ রকম অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: