ক্রিকেট থেকে অবসরের পর সেনাবাহিনীতে যোগ দেবেন ধোনি
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ AM

ক্রিকেট থেকে অবসরের পর সেনাবাহিনীতে যোগ দেবেন ধোনি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১২/২০২৩ ১২:৫৬:৫৭ PM

 ক্রিকেট থেকে অবসরের পর সেনাবাহিনীতে যোগ দেবেন ধোনি

ছবি: সংগৃহীত


বয়স ৪২। এমন বয়সেও ক্রিকেট মাঠেই আনন্দঘন সময় কাটাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২২ গজের পিচে আরও সময় কাটাতে চান বলেও জানিয়েছেন ভারতের সর্বজয়ী অধিনায়ক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো ফ্র্যাইঞ্চাইজি ক্রিকেট মাতাচ্ছেন ধোনি। তার নেতৃত্বে ২০২৩ সালের আসরে আইপিএলের শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। শিরোপা জেতার পরও আইপিএলের সঙ্গে আরও সময় ধরে যুক্ত থাকার ইচ্ছে পোষণ করেছেন ধোনি। বলেছেন, এটি আনন্দ করার জন্য একটি দারুণ মুহূর্ত।

তবে সময় তো চলছে তার নিজ গতিতে। যে কারণে বার বার কথা উঠছে, কখন অবসরে যাবেন ধোনি। অবসরের পরেই বা কী করবেন এই সাবেক ভারতীয় অধিনায়ক?

অবসরের পর কী করবেন ধোনি, আবারও এমন প্রশ্নের সম্মুখীন হলেন ভারতের এই সাবেক উইকেটরক্ষক ব্যাটার। এবার প্রশ্নের জবাব হাসিমুখেই দিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানেই তাকে এমন প্রশ্নের উত্তর দিতে দেখা গেছে।

ধোনি বলেন, ‘আমি কখনো এটি নিয়ে চিন্তা করি না। আমি এখনো ত্রিকেট খেলছি। ক্রিকেট থেকে অবসরের পর আমি কী করি, এটি দেখাটা খুব মজাদার হবে। আমি নিশ্চিতভাবেই বলতে পারি, সেনাবাহিনীর সঙ্গে আমি দীর্ঘ সময় পার করতে চাই। কারণ, শেষ কয়েক বছর ধরে আমি এটি করতে পারছি না।’

আইপিলের আগামী আসর ধোনির নেতৃত্বেই খেলবে চেন্নাই। তবে তার উত্তরাধিকারী কে হবেন, সেটি নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। তবে এখনি এটি নিয়ে কোনো সিদ্ধান্ত জানাননি চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং।

এম সি



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক