মাধবপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৫ AM

মাধবপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১২/২০২৩ ০৩:১৭:০১ AM

মাধবপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

মাধবপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত।


হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে যাত্রীবাহী ট্রেনগুলো চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের মনতলা স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের মাস্টার (গ্রেড-৪) গৌর প্রসাদ দাশ।

তিনি জানান, তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে মনতলা স্টেশনের সামনে সামান্য ত্রুটির কারণে ট্রেনের পেছনের বগিটি লাইনচ্যুত হয়। তবে ট্রেনটি তৃতীয় লাইনে আটকা পড়ায় এতে অন্য কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি।

এসময় সাময়িক সময়ের জন্য ১নং লাইনটি বন্ধ ছিল। তবে অন্য লাইনে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাভিক ছিল।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব