দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময়
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৫ AM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময়

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১২/২০২৩ ০৪:৪৪:৩৮ AM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময়।


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ-সময় অবাধ,সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দুপুর ১২ ঘটিকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সালের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ।

তিনি তার বক্তব্যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে সেজন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আক্তার হোসেন, মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃশাহজাহান,ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক,বীর মুক্তিযোদ্ধা সুকুমল রায়, ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান মিনজাহ উদ্দিন চৌধুরী কাসেদ, কাউন্সিলর আব্দুল হাকিম, সংরক্ষিত মহিলা মেম্বার শ্যামলী দেব, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এরশাদ আলী, সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীধাম দাস গুপ্ত,চেয়ারম্যান মাসুদ খান।

এছাড়াও সাংবাদিক জুলহাস উদ্দিন রিংকু, সাংবাদিক শেখ জাহান রনি সহ গুণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব