অবশিষ্ট উন্নয়ন কাজ সম্পন্ন করতে আবারও বিজয়ী করার আহ্বান পরিবেশমন্ত্রীর
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩২ PM

অবশিষ্ট উন্নয়ন কাজ সম্পন্ন করতে আবারও বিজয়ী করার আহ্বান পরিবেশমন্ত্রীর

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১২/২০২৩ ০৭:০৫:২৫ AM

অবশিষ্ট উন্নয়ন কাজ সম্পন্ন করতে আবারও বিজয়ী করার আহ্বান পরিবেশমন্ত্রীর

নির্বাচনী প্রচারণাকালে শাহাব উদ্দিন।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, মানুষ যতবারই নৌকাকে বিজয়ী করেছেন ততবারই দেশের আমুল উন্নয়ন হয়েছে। তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারে থেকে তার নির্বাচনী এলাকা বড়লেখা ও জুড়ী উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করেছেন। ৮০ শতাংশ গ্রামীণ রাস্তা পাকাকরণ করেছেন। কুলাউড়া-শাহবাজপুর রেললাইন পুনঃস্থাপন কাজের ৩০ শতাংশ বাস্তবায়ন করেছেন যা চলমান রয়েছে। ৮০ ভাগ শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন করেছি। অবশিষ্ট উন্নয়ন কাজ সম্পন্ন করতে আবারওবিজয়ী করে জাতীয় সংসদে পাঠানোর আহ্বান জানান তিনি।

গত দুইদিন তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা, দলীয় বর্ধিত সভা ও গণসংযোগ চলাকালে সাধারণ ভোটার, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, কৃষকলীগ সভাপতি আব্দুল লতিফ, উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: