বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না তামিম
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ AM

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না তামিম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৪/১২/২০২৩ ০৮:১৩:০৬ AM

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না তামিম

তামিম ইকবাল।


অনেকদিন ধরে ক্রিকেটের বাইরে তামিম ইকবাল। বিপিএল দিয়ে ক্রিকেটে ফেরার কথা থাকলেও কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন, সেটা এখনও অনিশ্চিত। নতুন বছরের জন্য ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই চুক্তিতে তামিম থাকতে চান না। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এমনটাই জানিয়েছেন।

রবিবার গণমাধ্যমের সঙ্গে আলাপে জালাল ইউনুস জানিয়েছেন, 'তামিমের ব্যাপারটা হচ্ছে, তার সঙ্গে আগেও আমাদের আলাপ হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না। তামিম নির্বাচকদের সঙ্গে কথা বলেছিল, প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও কথা বলেছে। আপনারা জানেন যে বোর্ড সভাপতির সঙ্গে বসার কথা আছে আগামী মাসে, নির্বাচনের পরে। সে চাচ্ছিলো তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে।’

জালাল ইউনুস আরও বলেছেন, ‘তার (তামিম) ভবিষ্যৎ পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে, সেসব নিয়ে তার নিজস্ব একটা পরিকল্পনা আছে, তার আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি। সে চেয়েছে এখন না রাখতে, পরে বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে তখন আমাদের জানাবে যে সে কী করতে যাচ্ছে।'

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার চূড়ান্ত হয়ে যাওয়ার কথা বললেন তিনি, ‘নির্বাচকরা ইতোমধ্যে এটি নিয়ে বসেছিল, আমিও সেদিন গিয়েছিলাম। আমার সঙ্গে একটা মিটিং হয়েছে, পরে এটি বোর্ডে আলোচনা হবে। ড্রাফট একটা করা হয়েছে আর কী। আশা করি যে ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা প্রস্তুত করবো, যেটা বোর্ডের কাছে দিবো। তার আগে সভাপতির কাছে দিতে হবে। উনি একটু দেখবেন তারপর আমরা বোর্ডে প্রকাশ করবো।'

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক