মৌলভীবাজার-৪ আসনে আচরণবিধি লঙ্ঘনে আনোয়ার হোসেনকে জরিমানা।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌর এলাকায় আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেনকে ৫ হাজার জরিমানা করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে উপজেলার কমলগঞ্জ পৌরসভার মডেল সরকারি উচ্চ বিদ্যায়ের সামনে প্রচারগাড়ি সিএনজি অটো রিক্সায় ৩দিকে নিয়মবহির্ভূতভাবে ব্যানার লাগানোর অপরাধে ঐ প্রার্থীর জরিমানা করা হয়।
কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রইস আল-রেজওয়ান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ওই জরিমানার রায় প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর ৭ (১) ক ধারা ১৮ (১) মোতাবেক সিএনজি অটো রিক্সায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে আনোয়ার হোসেনকে জরিমানা করা হয়।
জৈন্তাবার্তা/জেএ




