ছবি: নিজস্ব
হবিগঞ্জের লাখাই উপজেলার ১ নং লাখাই ইউনিয়ন পরিষদে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিয়ে পরামর্শ ও শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা প্রশাসন।
সোমবার ( ২৫ ডিসেম্বর) বিকালে ১ নং লাখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপনের সভাপ্রতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা নির্বাচন কমিশনার আবুল কাশেম এসময়ে উপজেলা নির্বাহী অফিসার দ্বাদশ জাতীয় নির্বাচন বিষয়ে উপস্থিত সকল ইউপি সদস্য এবং এলাকার নেতৃবৃন্দের সাথে পরামর্শ করেন। এ সময় আরো বক্তব্য রাখেন, ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) রফিকুল ইসলাম সদস্য ফজলু মিয়া, এবং ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান, ইউপি সদস্য লেকত আলী সহ ১ নং লাখাই ইউনিয়নের সকল ইউপি সদস্য ও স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা দ্বাদশ জাতীয় নির্বাচন সহ সার্বিক বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। লাখাই ইউনিয়নের মোট ৫ টি মাদ্রাসার অসহায় শিক্ষার্থী এবং ইউনিয়নের হাওরাঞ্চলের এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ।
এম সি




