ব্রাজিলের ফুটবলকে নিষেধাজ্ঞার হুমকি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৪ AM

ব্রাজিলের ফুটবলকে নিষেধাজ্ঞার হুমকি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১২/২০২৩ ১২:৫৯:৪০ PM

 ব্রাজিলের ফুটবলকে নিষেধাজ্ঞার হুমকি

ছবি: সংগৃহীত


‘হেক্সা’ মিশনে এসে গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ। এরপর থেকে ব্রাজিলের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী। আগামী বিশ্বকাপের জন্য কনমেবল অঞ্চলের বাছাইপর্বেও ভালো অবস্থানে নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে ব্রাজিল। জয় নেই গত চার ম্যাচে, তার মধ্যে শেষ তিন ম্যাচে হার। এমন কঠিন সময়ে আরো একটি দুঃসংবাদ শুনল সেলেসাওরা।

বড় শাস্তির মুখে পড়তে হতে পারে ব্রাজিলকে। ফুটবল ফেডারশনে রাষ্ট্রীয় হস্তক্ষেপের কারণে ব্রাজিল জাতীয় দল ও তাদের ক্লাবগুলোকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।

রিও ডি জেনেইরোর আদালতের নির্দেশে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ ও তাঁর বোর্ডকে ছাঁটাই করার কারণে আবারও ফিফা ও কনমেবল চিঠি দিয়ে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে সিবিএফকে।

গত ৭ ডিসেম্বর অনিয়মের অভিযোগে ৩০ দিনের মধ্যে এদনালদোসহ পুরো বোর্ডকে পদ ছাড়ার নির্দেশ দেন আদালত। তবে এই নির্দেশের চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে গেলেও লাভ হয়নি তাঁর। আদালতের নির্দেশের পর সিবিএফের কাছে এই বিষয়ের ব্যাখ্যা চায় ফিফা ও কনমেবল। তবে সিবিএফ কোনো উত্তর দেয়নি। যার কারণে নতুন করে আবার চিঠি পাঠাল ফিফা ও কনমেবল।

সেই চিঠির কিছু অংশ প্রকাশ করেছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো। গতকাল ফিফা চিফ মেম্বার্স অ্যাসোসিয়েশন অফিসার কেনি জঁ-মেরি ও কনমেবলের সহকারি সাধারণ সচিব মোনসেরাত হিমনেজ গার্সিয়ার স্বাক্ষর করা এই চিঠিতে লেখা, ‘ফিফা ও কনমবেল  জানাচ্ছে, কমিশন পাঠানোর আগ পর্যন্ত সিবিএফ এবং সেখানে নির্বাচন বিষয়ক কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই নির্দেশ অমান্য করলে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের বিবেচনায় দেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। তাতে আসতে পারে নিষেধাজ্ঞাও। ফিফার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের দ্বারা সিবিএফ যদি নিষিদ্ধ হয় তবে তাৎক্ষণিকভাবে ফিফার সদস্যপদের সব রকম অধিকার হারাতে হবে।’

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব