হবিগঞ্জে চা বাগান থেকে আগুনে পোড়া নারীর লাশ উদ্ধার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০১ AM

হবিগঞ্জে চা বাগান থেকে আগুনে পোড়া নারীর লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১২/২০২৩ ০৩:১৮:০০ AM

হবিগঞ্জে চা বাগান থেকে আগুনে পোড়া নারীর লাশ উদ্ধার

হবিগঞ্জে চা বাগান থেকে আগুনে পোড়া নারীর লাশ উদ্ধার।


হবিগঞ্জের বাহুবলে এক নারীর আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার কামাইছড়া চা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, কেউ হয়তো পুড়িয়ে হত্যার পর মরদেহটি এখানে ফেলে গেছে। নিহতের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সাকালে কামাইছড়া চা বাগানে এক নারীর আগুনে পোড়া মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তারা বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়েরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান জানান, তাকে অন্য কোথাও হত্যার পর এখানে গুম করার উদ্দেশে হয়তো পুড়িয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব