পুরো বিশ্বকাপেই চোখের সমস্যা নিয়ে খেলেছেন সাকিব
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ AM

পুরো বিশ্বকাপেই চোখের সমস্যা নিয়ে খেলেছেন সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১২/২০২৩ ১২:২১:৩১ PM

পুরো বিশ্বকাপেই চোখের সমস্যা নিয়ে খেলেছেন সাকিব

ছবি: সংগৃহীত


সাকিব আল হাসান বরাবরই সাহসী নেতা। ব্যাটে-বলে সামনে থেকে নেতৃত্ব দিতে পছন্দ করেন দলকে। কিন্তু ২০২৩ বিশ্বকাপে সেই সাকিবকেই একদম অচেনা ঠেকেছে। নিজে ভালো করতে পারেননি, দলও যাচ্ছেতাই পারফরম্যান্স করে বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

অথচ ২০১৯ বিশ্বকাপে সাকিব পারফরম্যান্সের ঝলকে সবার চোখ কপালে তুলেছিলেন। ব্যাট হাতে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে ১১ উইকেটও নেন তিনি। বাংলাদেশ ওই বিশ্বকাপে নকআউটে খেললে হয়তো ম্যান অব দ্য টুর্নামেন্টও হওয়ার সুযোগ ছিল সাকিবের।

সেই সাকিব এবার ব্যাটিংয়ে রীতিমত হতাশ করলেন। কী হয়েছিল সাকিবের? ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট 'ক্রিকবাজ'-এর সঙ্গে এক সাক্ষাৎকারে অবশেষে অজানা এক তথ্য জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব জানালেন, বিশ্বকাপে স্ট্রেস-রিলেটেড ইস্যুতে (মানসিক চাপ) চোখে সমস্যা দেখা দিয়েছিল তার।

বিশ্বকাপে দুটি ম্যাচ ইনজুরির কারণে খেলতে পারেননি সাকিব। বাকি সাত ম্যাচে ২৬.৫৭ গড়ে মোটে ১৮৬ রান করেন। ব্যাটিং নিয়ে তিনি নিজেও এতটাই হতাশ ছিলেন, টুর্নামেন্টের মাঝপথে দেশে এসে ছেলেবেলার মেন্টর নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে আলাদা প্র্যাকটিস সেশন করেন সাকিব।

অবশেষে সাকিব জানালেন, তার আসলে কী সমস্যা হচ্ছিল। রোববার 'ক্রিকবাজ'-এর সঙ্গে আলাপে সাকিব বলেন, ‘আসলে বিশ্বকাপে একটি বা দুটি ম্যাচ নয়, পুরো টুর্নামেন্টজুড়েই আমার এই সমস্যা ছিল (চোখের)।’

এক চোখে খেলতে এবং ব্যাটিং করতেই কি মূলত সমস্যাটা হয়েছিল কিনা? এমন প্রশ্নে সাকিব বলেন, ‘এটা হতে পারে। বল মোকাবেলা করতে আমার বেশ অস্বস্তিতে পড়তে হয়েছিল।’

মেডিকেল সায়েন্স বলছে, মানসিক চাপের কারণে মস্তিষ্ক আক্রান্ত হলে সেটা চোখের সমস্যা করতে পারে। স্ট্রেস হরমোন নিঃসরণ হলে সেটা সরাসরি দৃষ্টিকে বাধাগ্রস্থ করতে পারে।

যদিও সাকিব নিশ্চিত নন, মানসিক চাপের কারণেই তার এমনটা হয়েছিল। তিনি বলেন, ‘যখন আমি ডাক্তারের কাছে যাই, আমার কর্নিয়া কিংবা রেটিনায় পানি ছিল। তারা আমাকে ড্রপ দেন এবং বলেন, যাতে স্ট্রেস কমাই। আমি জানি না এটাই কারণ কিনা। তবে আমি যখন আবার আমেরিকাতে (বিশ্বকাপের পর) পরীক্ষা করাই, যখন কোনো স্ট্রেস ছিল না। আমি ডাক্তারকে বলেছিলাম, বিশ্বকাপ যেহেতু শেষ, স্বাভাবিকভাবেই স্ট্রেস কমে গেছে।’

যদিও এই সমস্যার কারণে অধিনায়কত্বে প্রভাব পড়েছে, সেই অজুহাত দিতে চান না সাকিব। তবে তিনি মনে করেন, যদি তাকে আরও আগে নেতৃত্ব দেওয়া হতো, তবে প্রস্তুত হয়ে যেতে পারতেন।

সাকিবের ভাষায়, ‘আমি যে সমস্যাটায় পড়েছিলাম (অধিনায়ক হিসেবে), আমার চিন্তাভাবনা বা দর্শন যেমন, দলটা সেভাবে প্রস্তুত ছিল না। শুধু বিশ্বকাপই নয়, ২০২৩ সালে আমাদের ওয়ানডে পারফরম্যান্স দেখলেও দেখবেন, এমনিতেও আমরা খুব ভালো খেলিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক