হবিগঞ্জে অসুস্থ যুবদল নেতাকে ‌‘ডান্ডাবেড়ি’ পরিয়ে পাঠানো হলো হাসপাতালে
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০০ AM

হবিগঞ্জে অসুস্থ যুবদল নেতাকে ‌‘ডান্ডাবেড়ি’ পরিয়ে পাঠানো হলো হাসপাতালে

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১২/২০২৩ ০৩:৩৫:৩৯ AM

হবিগঞ্জে অসুস্থ যুবদল নেতাকে ‌‘ডান্ডাবেড়ি’ পরিয়ে পাঠানো হলো হাসপাতালে

হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমদকে এভাবেই ডান্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে আনে কারা কর্তৃপক্ষ |


হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমদকে (৪৫) ডান্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে নিয়েছে কারা কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এর আগে সোমবার বিকেলে হবিগঞ্জ কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জালাল। কারাগারেই তার ইসিজি (ইলেকট্রো কার্ডিওগ্রাম) করা হয়েছিল। এরপর তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়।

জালালের স্বজনের অভিযোগ, অনুরোধ করার পরও পুলিশ তার ডান্ডাবেড়ি খুলে দেয়নি।


হবিগঞ্জ জেল সুপার মতিয়ার রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জালাল অসুস্থ, তবে যে কোনো সময় তিনি সুস্থ হয়ে পালিয়ে যেতে পারেন।

বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, একজন অসুস্থ রাজনৈতিক নেতাকে এভাবে হাসপাতালে আনা সব রাজনীতিকের জন্য অপমানের।

জালালের আইনজীবী আফজাল আহমদ জানান, প্রায় তিন মাস আগে একটি পুরনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ২৮ অক্টোবর আদালত তাকে জামিন দেন। ওই দিন চুনারুঘাট উপজেলায় পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দায়ের হওয়া মামলায় জেল গেট থেকে তাকে আবারও গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা।

আফজাল আরও বলেন, জালালের বিরুদ্ধে মোট ৩৫টি মামলা রয়েছে। বাকি সব মামলায় জামিনে আছেন তিনি। তারপরও তাকে বেঁধে হাসপাতালে পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব