বানিয়াচংয়ে গ্রেফতারের পরই থানার ভেতরে আসামির ঝুলন্ত লাশ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০০ AM

পুলিশের দাবি আত্মহত্যা

বানিয়াচংয়ে গ্রেফতারের পরই থানার ভেতরে আসামির ঝুলন্ত লাশ

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১২/২০২৩ ০১:৪৩:৪৯ AM

বানিয়াচংয়ে গ্রেফতারের পরই থানার ভেতরে আসামির ঝুলন্ত লাশ

নিহত গোলাম রাব্বানী।


হবিগঞ্জের বানিয়াচং থানা হাজতে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়। হাজতের ফ্যানের সঙ্গে প্যান্টের বেল্ট ও গেঞ্জি গলায় বেঁধে ঝুলছিলেন ওই আসামি। 

নিহত গোলাম রাব্বানী (২৫) উপজেলা সদরের নন্দীপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন।

তিনি বলেন, একটি চুরির মামলায় গোলাম রাব্বানীকে মঙ্গলবার বিকালে গ্রেফতার করা হয়। এশার নামাজের সময় পুলিশ তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, তার বিরুদ্ধে অন্তত ৭টি চুরির মামলা রয়েছে। পুলিশের অগোচরে সে আত্মহত্যা করেছে। বুধবার ময়নাতদন্তের জন্য তার মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব