মৌলভীবাজারে ফেন্সিডিলসহ একজন আটক।
মৌলভীবাজার সদর থানা এলাকায় ৮ বোতল ফেনসিডিলসহ বিশ্বজিৎ দাশ (৩০) নামে একজনকে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। আটককৃত বিশ্বজিৎ দাশ হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার কাগাপাশা গ্রামের মন্টু দাশের ছেলে। সে মৌলভীবাজার সদরের কাশীনাথ রোডে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ ডিসেম্বর রাতে সদর থানার এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল রোডের ভিলেজ স্টোর নামক দোকানে অভিযান পরিচালনা করে বিশ্বজিৎ দাশকে আটক করা হয়। এসময় দোকানের ক্যাশ বাক্সের ভেতর থেকে ৮ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
জৈন্তাবার্তা/জেএ




