বিট পুলিশিং সেবার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে : জেদান আল মুসা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০০ AM

বিট পুলিশিং সেবার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে : জেদান আল মুসা

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১২/২০২৩ ১০:০৩:০৯ AM

বিট পুলিশিং সেবার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে : জেদান আল মুসা

ছবি : নিজস্ব


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায়  ইউপি বিট পুলিশিং এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলীর সভাপতিত্বে ও নবীগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর আলমের পরিচালনায় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) রেঞ্জ ডি আই জি'র কার্যালয় সিলেট  মোঃ জেদান আল মুসা৷

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হবিগঞ্জ বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়ের, নবীগঞ্জ থানার ওসি (অপারেশন) দিলীপ কান্ত নাথ,আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: দিলাওর হোসেন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমুখ।

এতে প্রধান অতিথি সিলেট পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ডি আই জি মোঃ জেদান আল মুসা তার বক্তব্যে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা নাশকতা কেউ ঘটাতে না পারে, সেদিকে সবাই সর্তক থাকতে হবে। এমনকি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটাররা তাদের ভোট দিতে পারেন সেদিকেও খেয়াল রাখতে হবে৷

তিনি আরো বলেন,বিট পুলিশিং সেবার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছেন, দেশের প্রতিটি থানায় বিট পুলিশিং সেবা কার্যক্রম চালু করার মধ্য দিয়ে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। এ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাওয়ায় প্রতিটি ইউনিয়নে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। পাশাপাশি থানায় এসে সাধারণ মানুষ সেবা পাচ্ছেন কিনা সে বিষয়েও আমরা নিয়মিত মনিটরিং করে যাচ্ছি। আপনাদের সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, তা সব সময় খোঁজ খবর রাখতে হবে। শুধু স্কুল, কলেজ বা মাদ্রাসায় পাঠালেই হবে না। তারা সঠিক ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে কি না তারও খোঁজ খবর রাখতে হবে। সমাজে শান্তি শৃঙ্খলা বজায রাখতে হলে  একা সম্ভব নয়, সবাই মিলে সন্ত্রাস, মাদক ও রাষ্ট্র বিরোধী  কাজে যারা জড়িত তাদেরকে চিহ্নিত  করে আইনের আওতায় আনতে হবে। এতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন৷

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব