কুলাউড়ায় ভোট বর্জনের লিফলেট বিতরণকালে ছাত্রদল নেতা গ্রেপ্তার।
মৌলভীবাজারের কুলাউড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে পৌর এলাকায় লিফলেট বিতরণকালে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি বলেন, আতিকের বিরুদ্ধে থানায় মামলা আছে। বুধবার দুপুরে ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জৈন্তাবার্তা/জেএ




