হবিগঞ্জের নতুন ডিসি জিলুফা সুলতানা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০০ AM

হবিগঞ্জের নতুন ডিসি জিলুফা সুলতানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১২/২০২৩ ১১:৪২:৪০ AM

হবিগঞ্জের নতুন ডিসি জিলুফা সুলতানা

ছবি : নিজস্ব


হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করে কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব করা হয়েছে। এছাড়া রংপুর জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মোছা. জিলুফা সুলতানাকে হবিগঞ্জের ডিসি করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে সোমবার দেবী চন্দকে প্রত্যাহার করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি পাঠায় নির্বাচন কমিশন (ইসি)।

জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। দেবী চন্দকে প্রত্যাহারের পাশাপাশি উপযুক্ত কর্মকর্তাকে পদায়নের ব্যবস্থা করতে বলা হয় চিঠিতে।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব