শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে পাখি ও সরঞ্জাম উদ্বার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে পাখি ও সরঞ্জাম উদ্বার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১২/২০২৩ ১২:৩৬:২১ অপরাহ্ন

শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে পাখি ও সরঞ্জাম উদ্বার

শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে পাখি ও পাখি ধরার সরঞ্জাম উদ্বার


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে তিনটি পাখি ও পাখি ধরার সরঞ্জাম উদ্বার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সিরাজনগর ও লামুয়া এলাকায় এই অভিযান করে বন বিভাগ। পরে লামুয়া এলাকার হারিস মিয়ার বাড়ি থেকে শালিক, বক ও ঘুঘু পাখি উদ্বার করে তারা।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় যাই। আমাদের যাওয়ার খবর পেয়ে পাখি শিকারীরা পালিয়ে যায়। পরে এলাকার লোকজনের কাছ থেকে তথ্য নিয়ে তাদের বাড়িতে যাই। এসময় পাখি শিকারী হারিস মিয়ার বাড়ি থেকে তিনটি পাখি (শালিক, ঘুঘু ও বক), পাখির খাচা এবং তার বাড়ি থেকে একটু দুরের ঝোপঝাড় থেকে পাখি ধরার সরঞ্জাম উদ্বার করি। পাখি শিকারীকে পাওয়া যায় নি। আমরা আইনয়ত ব্যবস্থা গ্রহণ করবো।

জৈন্তাবার্তা/জেএ