৪৩তম বিসিএসের প্রশাসন ক্যাডারে প্রথম হবিগঞ্জের শাউন।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাবেক শিক্ষার্থী শানিরুল ইসলাম শাউন ৪৩তম বিসিএসের প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন।
মঙ্গলবার বিকালে ৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে চূড়ান্ত তালিকায় মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
সুপারিশপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে ১ম স্থান অধিকার করেছেন বুটেক্সের ৪০তম ব্যাচের এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী শানিরুল ইসলাম শাউন। এর আগে ৪১তম বিসিএস-এ শাউন পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।
রেজাল্ট পরবর্তী ফেসবুকের এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে শাউন লিখেন, “শোকর আলহামদুল্লিাহ। ৪৩তম বিসিএস পরীক্ষায় আমি প্রশাসন ক্যাডারে ১ম স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছি। সবাই দোয়া করবেন আমার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।”
শাউনের বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে। হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ থেকে এইচএসসি পাস করেন।
জৈন্তাবার্তা/জেএ




