বৃষ্টিতে বন্ধ খেলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ AM

বৃষ্টিতে বন্ধ খেলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১২/২০২৩ ০২:০১:১৬ AM

বৃষ্টিতে বন্ধ খেলা


জিতলেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের। ভিন্ন ভিন্ন সমীকরণ মাথায় নিয়ে মাউন্ট মঙ্গানুইয়ে মুখোমুখি দুই দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ।

১২তম ওভারের বোলিংয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন বোলার। ঠিক তখনই ম্যাচে হানা দেয় বৃষ্টি। ফলে খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান তুলেছে নিউজিল্যান্ড।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ফিন অ্যালেন। অফ স্টাম্পের অনেক বাইরে করা শরিফুল ইসলামের খাটো লেন্থের বল এক্সট্রা কভারের ওপর দিয়ে মারতে চেয়েছিলেন অ্যালেন, কিন্তু ঠিকমতো টাইমিং করতে পারেননি। রিশাদের হাতে সহজ ক্যাচ দেওয়ার আগে ৫ বলে ২ রান করেছেন অ্যালেন।

তবে শুরুর সেই ধাক্কা সামাল দেন ড্যারিল মিচেল ও টিম সেইফার্ট। এক প্রান্তে দেখে-শুনে খেলেছেন মিচেল, তবে আরেক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন সেইফার্ট। শেষ পর্যন্ত এই ওপেনারকে সাজঘরে ফিরিয়েছেন তানজিম সাকিব। ২৩ বলে ৪৩ রান করে সেইফার্ট ফিরলে ভাঙে ৪৯ রানের দ্বিতীয় উইকেট জুটি।

এদিকে একাদশে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। লিটনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শামিম হোসেন। তবে তিনি লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করবেন। লিটনের অনুপস্থিতে ওপেনিংয়ে রনি তালুকদারের সঙ্গী হতে পারেন সৌম্য সরকার। ফর্মে থাকা সৌম্যের জন্য ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়াটা একই সঙ্গে সুযোগ ও চ্যালেঞ্জের।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক