চুনারুঘাটে ডক্টর্স সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে শীত বস্ত্র বিতরণ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০১ AM

চুনারুঘাটে ডক্টর্স সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে শীত বস্ত্র বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১২/২০২৩ ০২:৪৫:১২ AM

চুনারুঘাটে ডক্টর্স সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে শীত বস্ত্র বিতরণ

চুনারুঘাটে ডক্টর্স সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে শীত বস্ত্র বিতরণ।


চুনারুঘাটে ডক্টর্স সোসাইটি অব বাংলাদেশের (ডিএসবি) এর উদ্যোগে ও সাটিয়াজুরী  ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী কেন্দ্রীয় শ্রমিক মজলিসের সভাপতি প্রভাষক মোহাম্মদ আবদুল করিমের ব্যবস্হাপনায় এলাকার গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২৯ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দরপুর বাজারের শাম্মী কমিউনিটি সেন্টারে উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শ্রমিক মজলিসের সভাপতি প্রভাষক মোহাম্মদ আবদুল করিমের সভাপতিত্বে ও মুফতি ফরিদ উদ্দিন মাসুদের মুগ্ধকর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডঃ আখলাক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এডভোকেট সারোয়ার রহমান শামীম, শ্রমিক মজলিস হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আহমদ রশিদ মনু, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ আলম, সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন, ইন্জিনিয়ার শাহাজান কবির, এম দরছ আলী খান, এস এম আলী মর্তুজা, মুফতি আমান উল্লা, হাফেজ মূসা, নাসির উদ্দিন, মর্তুজ আলী, হাফেজ মাওলানা আব্দুল আলী, হাফেজ মাওলানা ফারুক আহমদ প্রমূখ।

আলোচনা পড়ব শেষে প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব