সাকিব নামার পর থেকে মানুষ পাগল হয়ে গেছে: পাপন
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ AM

সাকিব নামার পর থেকে মানুষ পাগল হয়ে গেছে: পাপন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১২/২০২৩ ০৭:৩৯:৫৯ AM

সাকিব নামার পর থেকে মানুষ পাগল হয়ে গেছে: পাপন

ছবি: সংগৃহীত


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। মাগুরা-১ আসন থেকে নির্বাচন করছেন তিনি। আর নড়াইল-২ আসন থেকে নির্বাচন করছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এছাড়া কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচন করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নির্বাচনের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। সাকিব ও মাশরাফিকে নিয়ে কথা বলেছেন বিসিবি প্রধান।

শুক্রবার কিশোরগঞ্জে নিজ বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন, 'কি বলার আছে? বলার তো কিছু নাই। আমি দেখেছি সাকিব ওখানে নামার পর থেকে মানুষ পাগল হয়ে গেছে ওকে দেখার জন্য। আমার সঙ্গে ওর কথা হয়েছে। মাশরাফির সাথেও কথা হয়েছে। আমার ধারণা মানুষজন ওকে (সাকিব) সবাই ভোট দেবে।'

তিনি আরও বলেন, 'সাকিবের তো আলাদা একটা প্লাস পয়েন্ট আছে। আপনাকে মনে রাখতে হবে একটা হচ্ছে দলের ভোট আরেকটা নিউট্রাল (নিরপক্ষ) ভোট। নিউট্রাল ভোটগুলো আমার মনে হয় সাকিবের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট। ওকে সামনাসামনি দেখতে পাওয়া, যারা নাকি রাজনীতিতে জড়িত না তারাও সাকিবকে ভোট দিতে যাবে।'

এম সি



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক