হবিগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে পা ভাঙলো বিএনপি নেতার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০১ AM

হবিগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে পা ভাঙলো বিএনপি নেতার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১২/২০২৩ ০৮:১৯:৪৫ AM

হবিগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে পা ভাঙলো বিএনপি নেতার

লিফলেট বিতরণ শেষে দৌড়ে পালানোর সময় পেছন দিক থেকে লাঠি দিয়ে আঘাত করে পুলিশ | ছবি: সংগৃহীত


হবিগঞ্জে লিফলেট বিতরণ শেষে জেলা বিএনপি’র নেতাকর্মীদের ধাওয়া করে গোয়েন্দা পুলিশ। এ সময় জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিমকে ধরতে বহুলা গ্রামে হানা দেয় গোয়েন্দা পুলিশের একটি দল। প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর সময় পেছন দিক থেকে লাঠি দিয়ে আঘাত করে পুলিশ। পরে আহত অবস্থায় একটি ঝোপের নিচে গিয়ে আত্মরক্ষা করেন সেলিম। পুলিশের লাঠির আঘাতে তার বাম পা ভেঙে গিয়েছে বলে জানান আহত সেলিম।  গতকাল দুপুরে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত গঠনের একদফা দাবিতে বহুলা, আনন্দপুর, দিঘলবাঁক, নারায়ণপুরসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি করে জেলা বিএনপি। জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিমের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় হবিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুলসহ ছাত্রদল, বিএনপি, যুবদল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণের শেষ পর্যায়ে বহুলা গ্রামের কাছে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেয় পুলিশ। কর্মসূচির শেষে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় গোয়েন্দা পুলিশের একটি দল।

এতে ছত্রভঙ্গ হয়ে যান নেতাকর্মীরা। এ ব্যাপারে জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন লিফলেট বিতরণ ও গণসংযোগ করে আসছি। কোনো কারণ ছাড়াই ডিবি পুলিশ আমার ওপর হামলা করেছে। তাদের লাঠির আঘাতে আমার বাম পায়ে মারাত্মক আঘাত পেয়েছি। ধারণা করছি- পা-টি ভেঙে গেছে। তিনি বলেন, হামলা মামলা করে বিএনপি নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। সরকারের পদত্যাগের আগ পর্যন্ত জিয়ার সৈনিকরা মাঠে থাকবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব