তারকা ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পেয়েছেন আদালত
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ AM

তারকা ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পেয়েছেন আদালত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১২/২০২৩ ১০:২৭:৩০ AM

তারকা ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পেয়েছেন আদালত

ছবি: সংগৃহীত


নেপালের সাবেক অধিনায়ক সন্দ্বীপ লামিচানের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পেয়েছেন কাঠমান্ডুর জেলা আদালত। ফলে ২৩ বছর বয়সী এই তারকা লেগ-স্পিনার নির্দিষ্ট মেয়াদে কারাদণ্ড পেতে চলেছেন। আজ (শুক্রবার) বিচারপতি শিশির রাজ ধাকালের একক বেঞ্চ এই তথ্য জানিয়েছে। জানা গেছে, ওই সময় ভুক্তভোগী নাবালিকা ছিলেন না। বলেও আগামী রোববার পরবর্তী শুনানিতে রায় ঘোষণা হতে পারে লামিচানের বিরুদ্ধে।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে, বিচারপতি শিশির রাজ ধাকাল লামিচানের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ধর্ষণের সময় ভুক্তভোগী নাবালিকা ছিলেন না। ২০২২ সালের ২১ আগস্ট কাঠমান্ডুর একটি হোটেল রুমে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে লামিচানের বিরুদ্ধে। যার জেরে তাকে কারাভোগও করতে হয়েছে। নেপাল দল থেকেও তাকে নিষিদ্ধ করা হয়েছিল। তবে জামিনে ছাড়া পাওয়ার পর ফের জাতীয় দলে ঢোকেন তিনি।

এক কিশোরীর করা ধর্ষণের মামলায় গত বছরের ৭ সেপ্টেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি হয় ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের বিরুদ্ধে। এরপরই তাকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করে নেপাল ক্রিকেট বোর্ড (সিএএন)। অবশ্য পরবর্তীতে ১৫ হাজার ৩০০ ডলারের বিনিময়ে তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হলেও চূড়ান্ত রায়ের আগে তার দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে অবশ্য সেই বাধাও পার হয়ে দেশের বাইরে খেলেছেন লামিচানে।

২০১৮ সালে অভিষেকের পর ৫১টি ওয়ানডে ও ৫২টি-টোয়েন্টি খেলেছেন লামিচানে। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট সংখ্যা ২১০টি। তাছাড়া অভিযুক্ত হওয়ার আগে বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই তিনি ছিলেন নিয়মিত মুখ। আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ, পিএসএল ও সিপিএলে তাকে নিয়মিত অংশগ্রহণ করতে দেখা যেত।

এম সি



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক