মৌলভীবাজার-৪ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে ভোটারদের পাশে নেতাকর্মীরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জোর প্রস্তুতি ও সরকার বিরোধী আন্দোলন মোকাবিলার মধ্যদিয়েই বছর পার করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ভোটের মাঠে নৌকার বিজয় নিশ্চিত করতে দলের তৃণমূলের দ্বন্দ্ব-কোন্দল নিরসন, দলের অভ্যন্তরে ঐক্যের সৃষ্টি, নৌকা প্রতীকের প্রার্থী নির্ধারণসহ নানামুখী উদ্যোগ নিয়ে তৃণমূলে ছুটেছেন দলীয় প্রধানসহ দলটির শীর্ষ নেতারা। নির্বাচনী জনসভা, কর্মীসভা, কর্মী-সমাবেশ, উঠোন বৈঠক ও মিছিল-মিটিংয়ের মাধ্যমে দেশব্যাপী তুলে ধরা হয়েছে সরকারের উন্নয়নের চিত্র।
শনিবার (৩০ডিসেম্বর) সকাল ৮টা থেকে নেতা কর্মীদের সাথে নিয়ে পৌর এলাকার অলিগলিতে নৌকার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কমলগঞ্জ পৌর মেয়ের মো. জুয়েল আহমেদ।
পৌর মেয়র জুয়েল আহমেদ জানান, সরকারবিরোধী আন্দোলনের নামে কেউ যেনো আগুন-সন্ত্রাস, মানুষ পুড়িয়ে হত্যা ও পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে না পারে- সেজন্য সতর্ক এবং সজাগ ছিলেন ক্ষমতাসীন দলটির সর্বস্তরের নেতাকর্মীরা। শান্তি সমাবেশ, উন্নয়ন সমাবেশ, অবস্থান কর্মসূচি ও দিবস ভিত্তিক কর্মসূচির মাধ্যমে দখলে রেখেছিলেন রাজনীতির মাঠে। দলীয় প্রধানের দুর্দশী নেতৃত্বে শক্ত ভাবে মোকাবিলা করা হয়েছে নির্বাচন কেন্দ্রীক আন্তর্জাতিক চাপ। নানামুখী সংকট ও চাপের মধ্যেও এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, কর্ণফুলি টার্নেল, তৃতীয় টার্মিনালসহ বেশকিছু মেগাপ্রকল্প চলতি বছরেই বাস্তবায়ন করেছে আওয়ামী লীগের নেতৃত্বধীন সরকার।
তিনি আরও বলেন, নতুন বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দলের প্রার্থী ও কর্মী-সমর্থকরা নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোটারের বাড়ি বাড়ি গিয়ে সকাল-সন্ধ্যা ভোট প্রার্থণা করছেন।
জৈন্তাবার্তা/জেএ




