হবিগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটি গঠন: সভাপতি রাসেল সাধারণ সম্পাদক পাবেল
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০২ AM

হবিগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটি গঠন: সভাপতি রাসেল সাধারণ সম্পাদক পাবেল

বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১২/২০২৩ ০৬:৪০:১৩ AM

হবিগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটি গঠন: সভাপতি রাসেল সাধারণ সম্পাদক পাবেল

সভাপতি রাসেল সাধারণ সম্পাদক পাবেল।


ঐতিহ্যবাহী হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২৪ সালের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কমিটি ঘোষণা করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। এর পূর্বে সকাল ১১টা থেকে শুরু হয় হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা।সভায় হবিগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

২০২৪ সালের কমিটিতে চ্যানেল টুয়েন্টিফোর ও দৈনিক সমকালের হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরীকে সভাপতি, দৈনিক ঢাকা টাইমস্-এর স্টাফ রিপোর্টার ও ডেইলি মেসেঞ্জার এর জেলা প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেলকে সাধারণ সম্পাদক করা হয়। 

এছাড়াও কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি মঈনুল হাসান চৌধুরী টিপু, সহ-সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম কহিনুর,দপ্তর ও প্রকাশনা সম্পাদক কাউছার আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এম এ আজিজ সেলিম। 

সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাইদুজ্জামান জাহির, আলমগীর খান,শাকিল চৌধুরী, শ্রীকান্ত গোপ, এমদাদুল ইসলাম সোহেল।

এছাড়া বিদায় কমিটির সভাপতি মোহাম্মদ নাহিজ ও সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর পদাধিকার বলে সদস্য হন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব