কাঁদতে কাঁদতে শুটিং সেট থেকে বাড়ি ফিরেছিলেন ক্যাটরিনা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৮ AM

কাঁদতে কাঁদতে শুটিং সেট থেকে বাড়ি ফিরেছিলেন ক্যাটরিনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১২/২০২৩ ০৭:২১:০২ AM

কাঁদতে কাঁদতে শুটিং সেট থেকে বাড়ি ফিরেছিলেন ক্যাটরিনা

ছবি: সংগৃহীত


‘টাইগার থ্রি’ সিনেমার পর নতুন বছরে ‘মেরি ক্রিসমাস’ নিয়ে হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এই ছবিতে দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক শ্রীরাম রাঘবন।

তবে সিনেমা মুক্তির আগেই ক্যাটরিনা জানালেন, এই ছবির শুটিংয়ের সময় নাকি কাঁদতে কাঁদতে ফ্লোর ছেড়েছিলেন তিনি। কী ঘটেছিল এই নায়িকার সঙ্গে?

ক্যাটরিনার কথায়, এই ছবি তাকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন করেছিল। কারণ ছবিতে হিন্দির পাশাপাশি তামিল সংলাপও রয়েছে এবং পরিচালক ক্যাটরিনার জন্য ডাবিং করতে নারাজ ছিলেন। অভিনেত্রী বলেন, ‘আমি তামিল বলতে পারি না। খুব কঠিন ভাষা। আমি ভেবেছিলাম, শ্রীরাম স্যর আমাকে ছাড় দেবেন।’

ক্যাটরিনা ভেবেছিলেন, শুটিংয়ের ব্যস্ততায় শ্রীরাম ঠিক ভুলে যাবেন। কিন্তু ছবির শুটিং শেষ হতেই শ্রীরাম নাকি ক্যাটরিনাকে বলেন, ‘কাল থেকে তামিল।’ এরপর ক্যাটরিনা মজার ছলে বলেন, ‘আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম। পরের দিন সেটে এসেও কেঁদে ফেলি। তার কাছে অনুরোধ করেছিলাম, যেন আমাকে তামিল বলতে না হয়। কিন্তু, তবুও কোনও কাজ হয়নি।’

ক্যাটরিনা জানান, তামিল প্রশিক্ষক থাকার জন্য তিনি শেষ পর্যন্ত সংলাপগুলি রপ্ত করতে পেরেছিলেন। শ্রীরামও অন্য একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তামিল না জেনেও ক্যাটরিনা খুব ভালোভাবেই কাজটা শেষ করেছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী