বছরের শেষ ম্যাচে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ AM

বছরের শেষ ম্যাচে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১২/২০২৩ ১১:০০:১৪ AM

বছরের শেষ ম্যাচে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত


টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিউইদের হারিয়ে বছরের শেষটা রাঙানোর বড় সুযোগ টাইগারদের সামনে। একইসঙ্গে কিউইদের মাঠে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। মাউন্ট মঙ্গানুইয়ে ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ছয়টায়।

শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক নিউজিল্যান্ড। আজ শনিবার বাংলাদেশ দলের প্রশংসা করে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড বলেন, 'টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো একটা দল। তারা খুব ভালো খেলেছে। নেপিয়ারে আমাদের চাপে রেখেছিল।'

'সেদিন আমরা ২০-৩০ রান কম করেছি। আরও ২০-৩০ রান করলে জমজমাট লড়াই হতো। বল হাতে আমরা ভালো লড়াই করেছি। জয়ের দেখা পেলে ভালো হতো। গত ম্যাচে ছেলেরা ভালো শুরু পেয়েছে, এটা দেখে ভালো লেগেছে। পরের ম্যাচেও ভালো কিছু করতে চাই।'-আরো যোগ করেন তিনি।

এদিকে জয়ের ব্যাপারে আশাবাদী টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়। তিনি বলেন, 'চিন্তা ভাবনা আগের ম্যাচগুলোতে যেমন ছিল, এখনো সেটাই আছে। আমরা মনে করি এটা একটা ভালো সুযোগ আমাদের নিজেদের যতটুকু পোটেনশিয়াল আছে সেটা ওখানে দেখানোর। আশা করি যে আমরা যে একটা ফ্লোতে আছি ইনশাআল্লাহ এটা চালিয়ে যাব।'

'এখন যেটা মনে হয় আমার কাছে টি-টোয়েন্টি আলাদা একটা ফরম্যাট। আরো ভালো কিছু করার আছে, আমি মনে করি আমাদের দলের যে অবস্থায় আছে প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো ফলোতে আছে।  ইনশাআল্লাহ এখান থেকে যদি দুই একজন খেলতে পারি তাহলে ভালো কিছু হবে।'-আরো যোগ করেন তিনি।

হৃদয় জানান টি-টোয়েন্টি দুই-তিনজনের খেলা। এখানে সবার একও সঙ্গে পারফর্ম করতে হয় না। তিনি বলেন, 'খেলোয়াড়রা যখন মাঠে নামি তখন জেতার জন্যই মাঠে নামি। কে আছে কে নেই এত কিছু আমরা দেখি না। টি-টোয়েন্টি খেলা দুই তিনজনের খেলা। যদি আমাদের দুই তিন জন ব্যাটসম্যান ভালো শুরু করে দেয় তাহলে ভালো রেজাল্টই হবে।'

এম সি



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক